লার্নিং ইঞ্জিনিয়ারিং- ABC লাইসেন্স পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স

ABC-01
0 Tech Modules
1 Month
Updated: Sep 2026
Self-Paced Learning
Demo Lecture

Program Architecture

A, B ও C শ্রেণির ইলেকট্রিক্যাল লাইসেন্স পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক কোর্স। এই কোর্সে পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োজনীয় হিসাব, ব্যবহারিক জ্ঞান ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি সহজভাবে শেখানো হবে।

ABC লাইসেন্স পরীক্ষার সিলেবাস:

সি’ শ্রেণির লাইসেন্সের ক্ষেত্রেঃ

(ক) বিদ্যুৎ সম্পর্কিত প্রাথমিক ধারণাঃ

ইলেকট্রিসিটি এবং উহার শ্রেণিবিভাগ - বিদ্যুৎ পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থের সাথে পরিচিতি, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের সংজ্ঞা এবং উহাদের একক সমুহের নাম, পরিমাপক যন্ত্রের নাম, বৈদ্যুতিক বর্তনী বা সার্কিটের সংজ্ঞা এবং উহার প্রকারভেদ, ওহমের সূত্র, থেনভেনিনের সূত্র, নরটন্স সূত্র, কার্শফের সূত্র, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট, পাওয়ার, এনার্জি; সংজ্ঞা ও উহার একক পরিমাপ পদ্ধতি, এ.সি. কারেন্ট, ফ্রিকোয়েন্সি, থ্রি-ফেজ এসি সার্কিট ও সার্কিটের পাওয়ার নির্ণয়, স্টার এবং ডেল্টা সার্কিট, স্টার ও ডেল্টা সার্কিটের মধ্যে সুবিধা অসুবিধা, স্টার এবং ডেল্টা কানেকটেড সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ও পাওয়ারে সম্পর্ক, সিংগেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে জ্ঞান, তার/ক্যাবলের সাইজ নির্ধারণ, বৈদ্যুতিক লোড, লোডের প্রকারভেদ এবং মোট লোড ক্যালকুলেশন সম্পর্কে ধারণা;

(খ) ওয়্যার ও ক্যাবলঃ

ওয়্যার ও ক্যাবল এর সংজ্ঞা - পার্থক্য- প্রকারভেদ - পি.ভি.সি (BYA/ BYM/ NYY/ FR/ HT/ LT/ Network ক্যাবল ইত্যাদি) ক্যাবলের গঠন ও বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং ব্যবহারের ক্ষেত্র, ফ্লেক্সিবল কর্ড/ ফ্লেক্সিবল ক্যাবল, ওয়েদার প্রুফ ক্যাবল, আর্মার্ড ক্যাবল, বিবিটির গঠন, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং ব্যবহারের ক্ষেত্র - ক্যাবলের জয়েন্ট - জয়েন্টের শ্রেণি বিভাগ ও উহাদের ব্যবহার, - জয়েন্টের বৈশিষ্ট্য এবং জয়েন্ট করিবার পদ্ধতি। ক্যাবলের ফেজ, নিউট্রাল এবং আর্থিং এর কালার কোড সম্পর্কে জান;

(গ) হাউজ ওয়ারিংঃ

হাউজ ওয়ারিং এর সংজ্ঞা ও শ্রেণি বিভাগ, বিভিন্ন প্রকার হাউজ ওয়্যারিং পদ্ধতি ও এর সুবিধা, অসুবিধা, ব্যবহার ক্ষেত্র - সুইচ-সকেট/ সুইচ বোর্ড। এসডিবি/ ডিবি/ এমডিবি/এমসিবি/এমসিসিবি ও জয়েন্ট বক্স ইত্যাদির গঠন, বৈশিষ্ট্য, ব্যবহার ক্ষেত্র - ক্যাবলের সাইজ নির্বাচন এবং ব্যবহারের ক্ষেত্র - নেটওয়ার্ক ওয়্যারিং - বৈদ্যুতিক ওয়্যারিং ডিজাইন ও ডায়াগ্রাম অংকন এবং ডায়াগ্রামে ব্যবহৃত প্রতীক/চিহ্ন সম্পর্কে ধারণা, ওয়্যারিং এর কাজ সমাপ্তির পর বিভিন্ন টেষ্ট পদ্ধতি, আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি, ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের পদ্ধতি ও পোলারিটি টেস্ট করিবার পদ্ধতি।

(ঘ) হাউজহোল্ড এপ্রায়েন্সঃ

টিভি, বাতি, পাখা, কম্পিউটার, মাইক্রোওভেন, ওয়াশিংমেশিন, হিটার, কুকার, পাম্পের জন্য ছোট মোটর, বৈদ্যুতিক ঘণ্টা ইত্যাদির সংযোগ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা।

(ঙ) সার্ভিস কানেকশন ও বৈদ্যুতিক মিটারঃ

সার্ভিস কানেকশনের- সংজ্ঞা, শ্রেণিবিভাগ, সার্ভিস কানেকশন করিবার পদ্ধতি, সিংগেল ফেজ, থ্রি ফেজ মিটার, প্রিপেইড, পোস্ট পেইড স্মার্ট মিটারিং সিস্টেম স্থাপন ও সংযোগ প্রদান;

(চ) পরিমাপ যন্ত্রপাতি ও সেফটি ডিভাইসঃ

ভোল্ট মিটার, এমিটার, মাল্টি মিটার, মেগার, আর্থ টেস্টার ইত্যাদির সংযোগ ও ব্যবহার পদ্ধতি, সেফটি ডিভাইস ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয়তা।

(ছ) সোলার সিস্টেম ও ব্যাটারিঃ

সোলার সিস্টেমের মূলনীতি, প্রকারভেদ - সোলার হোম সিস্টেম, অন গ্রিড সিস্টেম, অফ গ্রিড সিস্টেম, প্যানেলের সিরিজ প্যারালেল সংযোগ সম্পর্কে জ্ঞান, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি - মূলনীতি, প্রকারভেদ, চার্জিং, ডিসচার্জিং পদ্ধতি, ব্যাটারি সিস্টেম স্থাপন ও সংযোগ পদ্ধতি, হাইড্রোমিটারের ব্যবহার, আইপিএস, ইউপিএস ইত্যাদি সম্পর্কে ধারণা;

(জ) আইন, বিদ্যুৎ বিধিমালা, ২০২০ ও অন্যান্য নিরাপত্তা বিধিঃ

আইন ও বিদ্যুৎ বিধিমালা, ২০২০ সম্পর্কে ধারণা, বৈদ্যুতিক কাজে নিরাপত্তা বিধির প্রয়োজনীয়তা - অবশ্য পালনীয় নিরাপত্তা বিধিসমূহ, বৈদ্যুতিক কাজে দুর্ঘটনা সংঘটনের কারণ ও তার প্রতিকার, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামাদি ও বৈদ্যুতিক শকপ্রাপ্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা পদ্ধতি।

বি’ শ্রেণির লাইসেন্সের ক্ষেত্রে:

(ক) ডি.সি. জেনারেটরঃ

মূলনীতি - গঠন ও বিভিন্ন অংশের বর্ণনা, প্রকারভেদ, শান্ট, সিরিজ ও কম্পাউন্ড জেনারেটর এবং বৈশিষ্ট্য, ইন্টারপোল সম্পর্কিত কারণ ও প্রতিকার, কম্যুটেটর, ব্রাশের এডজাস্টমেন্ট ও মেইনটেন্যান্স, ডি.সি. জেনারেটরের প্যারালাল অপারেশন ও সংযোগ পদ্ধতি।

(খ) ডি.সি. মোটরঃ

মূলনীতি - গঠন ও বিভিন্ন অংশের বর্ণনা, প্রকারভেদ, শান্ট, সিরিজ ও কম্পাউন্ড মোটর এবং বৈশিষ্ট্য, ব্যবহার, স্টার্টিং পদ্ধতি, স্পিড কন্ট্রোল, ৩ পয়েন্ট স্টার্টার ও ৪ পয়েন্ট স্টার্টার সংযোগ পদ্ধতি, মোটরের প্রোটেকশন পদ্ধতি;

(গ) এ.সি. জেনারেটর বা অলটারনেটরঃ

মূলনীতি - বিভিন্ন অংশের নাম, গঠন, সিনক্রোনাস রিয়্যাক্টেন্স, ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ ও ভোল্টেজ নিয়ন্ত্রণ, সিনক্রোনাইজেশন প্রক্রিয়া ও শর্তাবলি, ল্যাম্প টেস্ট পদ্ধতি, ডি.সি. জেনারেটর এবং এ.সি. জেনারেটরের মধ্যে পার্থক্য, অলটারনেটরের সমান্তরাল অপারেশন ও সংযোগের পদ্ধতি, অটো ট্রান্সফরমার স্টার্ট এর কার্যপদ্ধতি ও ব্যবহার;

(ঘ) এ.সি. মোটরঃ

মূলনীতি-বিভিন্ন অংশের নাম ও কাজ, বিভিন্ন প্রকার মোটরের গঠন, কার্যপদ্ধতি ও ব্যবহারক্ষেত্র, ভেক্টর ডায়াগ্রাম, ইকুইভ্যালেন্ট সার্কিট, রেগুলেশন, সিঙ্গেল ফেজ বিভিন্ন প্রকার মোটরের স্টার্টিং পদ্ধতি, ডাইরেক্ট অনলাইন স্টার্ট পদ্ধতি, স্টার ডেল্টা স্টার্ট পদ্ধতি, ডর্ক কপলিং মোটরের স্পিড কন্ট্রোল, ভিএফডি, মোটরের সমান্তরাল অপারেশন ও সংযোগ পদ্ধতি, মোটরের প্রোটেকশন পদ্ধতি, মোটরের মেইনটেন্যান্স, রিপেয়ারিং ও প্রিভেনশন;

(ঙ) লিফট, এসকেলেটর, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনঃ

লিফট/ এসকেলেটর গঠন, প্রকারভেদ, স্থাপন পদ্ধতি- ব্যবহৃত যন্ত্রপাতির নাম ও কাজ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা; রেফ্রিজারেটর/এয়ারকন্ডিশনের মূলনীতি, গঠন পদ্ধতি - ব্যবহৃত যন্ত্রাংশের নাম ও কাজ- প্রকারভেদ- পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা;

‘এ’ শ্রেণির লাইসেন্সের ক্ষেত্রে:

(ক) ট্রান্সফরমারঃ

মূলনীতি - বিভিন্ন অংশের বর্ণনা ও প্রকারভেদ, ট্রান্সফরমারের কার্যনীতি, ট্রান্সফরমারের ক্যাপাসিটি, কনভেনশন ও ভেক্টর গ্রুপ, ট্রান্সফরমারের ভোল্টেজ ইকুয়েশন, ট্রান্সফরমার রেশিও, পোলারিটি, ভোল্টেজ রেগুলেশন, ফল্ট কারেন্ট নির্ণয়, বিভিন্ন প্রকার লস ও এফিসিয়েন্সি, ট্রান্সফরমার ট্যাপিং, আইডিয়াল ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, টেস্টিং এন্ড ক্যালিব্রেশন অফ ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার (পটেনশিয়াল ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার), পাওয়ার ট্রান্সফরমার, ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের শর্ত, বুকহলজ রিলে, ডিফারেনশিয়াল পটেনশিয়াল রিলে, বিস্তার, ট্রান্সফরমার তেল, ট্রান্সফরমার এর কুলিং সিস্টেম, ট্রান্সফরমার সংযোগ, অপারেশন, রক্ষণাবেক্ষণ পদ্ধতি, টেস্টিং এন্ড কমিশনিং অফ ট্রান্সফরমার;

(খ) সুইচ গিয়ারঃ

সুইচ গিয়ারের উপাদান, প্রকারভেদ - ব্যবহারের প্রয়োজনীয়তা, বিভিন্ন প্রকার ফিউজ ও সার্কিট ব্রেকারের ব্যবহার ক্ষেত্র নির্ধারণ ও সংযোগ পদ্ধতি, শর্ট সার্কিট এবং রিলে সেটিং, ভিসিবি, এসএফ৬, ওসিবি, এসিএফ৬, ভ্যাকুয়াম, এয়ারব্লাস্ট, এয়ারব্রেক ইত্যাদির গঠন, বৈশিষ্ট্য, কার্যপ্রণালী, স্থাপন, টেস্টিং এন্ড কমিশনিং, সমস্যা নির্ণয় ও সমাধান পদ্ধতি, ডিপি কন্ট্রোল সিস্টেম সম্পর্কে ধারণা;

(গ) পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট (পিএফআই):

পিএফআই এ ব্যবহৃত যন্ত্রাংশের নাম ও কাজ, লো পাওয়ার ফ্যাক্টর এর কারণ ও প্রভাব, পিএফআই এর সুবিধা, পাওয়ার ফ্যাক্টরের মান উন্নয়নের পদ্ধতি, ক্যাপাসিটর ব্যাংক ও রেগুলেটর সম্পর্কে জ্ঞান, ক্যাপাসিটর ব্যাংক ও ফিক্সডার স্থাপন ও সংযোগ প্রদান;

(ঘ) ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনঃ

ওভারহেড লাইন, ওভারহেড লাইনে ব্যবহৃত কন্ডাক্টরের প্রকারভেদ- নির্বাচন পদ্ধতি, তড়িৎ পরিবাহকের স্যাগিং, ক্রস আর্মস, গার্ড ওয়্যার, স্প্যানের দৈর্ঘ্য, ক্লিয়ারেন্স, ক্রস গ্রাউন্ডিং এন্ড বিন্ডিং, কম্পোনেন্ট অফ ওভারহেড লাইন, জয়েন্ট পদ্ধতি, স্যাগ পরিমাপ পদ্ধতি, বান্ধনকার, বুশিং, ভোল্টেজ, টাওয়ার, ট্রান্সফরমার ওয়্যার, লাইটেনিং এরেস্টার ইত্যাদির গঠন ও ব্যবহার, ইনসুলেটর এর গঠন, প্রকারভেদ, বৈশিষ্ট্য, ব্যবহার, টেস্টিং পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ধারণা, পোল বা টাওয়ার- শ্রেণিবিভাগ, স্থাপনের বিবেচ্য বিষয়াদি, আর্থিং অফ পোল বা টাওয়ার, এরিয়ালিয়াল লাইন ও আন্ডার গ্রাউন্ড লাইন স্থাপন পদ্ধতি, ক্যাবল স্থাপন ও জোড়া দেওয়া, করোনা ইফেক্ট, স্কিন ইফেক্ট, ফেরান্টি ইফেক্ট;

(ঙ) আর্থিং ও লাইটেনিং প্রোটেকশন সিস্টেমঃ

আর্থিং এর সংজ্ঞা - প্রয়োজনীয়তা, বিভিন্ন প্রকার আর্থিং করিবার পদ্ধতি বর্ণনা, পাইপ আর্থিং ও প্লেট আর্থিং, লাইটেনিং প্রোটেকশন সিস্টেমের গুরুত্ব, প্রয়োজনীয়তা, বিভিন্ন প্রকার লাইটেনিং প্রোটেকশন সিস্টেম করিবার পদ্ধতি বর্ণনা।

Technical Syllabus

  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.
  • System updating: No modules injected yet.

Meet Your Lead Mentor

Md Kamruzzaman

Md Kamruzzaman

Expert

Instructor

Test

Student Feedback

রিভিউ দিতে চাইলে অনুগ্রহ করে লগিন করুন।

এখনো কোনো রিভিউ নেই। আপনিই প্রথম রিভিউটি দিন!

Limited Offer

Total Investment

৳3,750 ৳5,600
Discipline: Electrical
Batch/Intake: ABC-01
Duration: 1 Month
Architecture: 0 Assets
Access: Lifetime

Need Technical Support?

01723-882993